সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।

বাংলাদেশ সাধারন

 

মুরাদ খান, সরাইল।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস/২৬ পালিত হয়েছে।
দিনটির শুরুতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে উপজেলা চত্বর স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি, অঙ্গসংগঠন, স্কুল, কলেজ, ক্লাব এনজিওর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৮ টায় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কুচ কাওয়াজ অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণসহ অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন এবং প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত বিশাল অনুষ্ঠানে উপজেলা প্রশাসন,উপজেলা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল,বীর মুক্তিযোদ্ধা, এনজিও কর্মী, শিক্ষক, সাংবাদিক, মিডিয়া কর্মী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১১ ঘটিকায় বাংলার শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
বিকালে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রশাসন ও সুধীজনদের নিয়ে প্রীতি ফুটবল খেলার অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপজেলার সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা, আবৃত্তি,চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *