নিজের জন্মস্থান নোয়াগাঁও থেকে নির্বাচনী প্রচারনা শুরু করলেন এড. জিয়াউল হক মৃধা।

সাধারন

মুরাদ খান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিজের জন্মস্থান নোয়াগাঁও থেকে নির্বাচনী প্রচারনা শুরু করলেন ব্রাহ্মণবাড়িয়া-২ এর সাবেক সাংসদ জাতীয় পার্টির প্রার্থী এড. জিয়াউল হক মৃধা।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টায় নোয়াগাঁও পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

মো. সিরাজুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আলী নেওয়াজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ আংশিক বিজয়নগর) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান।

নির্বাচনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আবদুল হামিদ ভাসানী। সরাইল উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. হুমায়ুন কবির। নেতা মো. মাসুক মিয়া, আশুগঞ্জ জাতীয় পার্টির নেতা আজাহার হোসেন, জাতীয় পার্টির নোয়াগাঁও ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, চুন্টা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. বাহার মিয়া, পানিশ্বর ইউনিয়নের জাতীয় পার্টির নেতা মো. কামাল মিয়া, নোয়াগাঁও ১নং ওয়ার্ডের সাবেক সদস্য মো. মারাজ মিয়া, আখিতারা গ্রামের সাবেক সদস্য লুৎফর রহমান, নোয়াগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মো. দেউয়ান আলী, মো. নাসির মেম্বার, জাতীয় পার্টির নেতা মো. সবুজ, সাবেক সভাপতি মো. তাহের মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।

সভা শেষে অংশগ্রহণকারীরা একটি মিছিল নিয়ে কালিকচ্ছ বাজারে প্রবেশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *